বাঁশখালী চাম্বলের সমাজসেবক ও মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মোজাহের–মরজান স্মৃতি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার চেয়ারম্যান মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি বলেন, মরহুম মোজাহেরুল হক চৌধুরী আজীবন সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ছিলেন মাস্টার মোহাম্মদ লোকমান, চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর চৌধুরী, ইব্রাহিম খলিল, আনিসুর রহমান, চৌধুরী শাহাজাহান চৌধুরী। হাসান মো.জুনায়েদ রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দেলোয়ার আমিন,আশেক এলাহী সোহেল, সরওয়ার কামাল,জয়নাল আবেদীন, আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম,এম কফিল উদ্দিন,জিয়া উদ্দিন, এস এম আব্দুর রশিদ,চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, আব্দুর রহমান, মো. জাফর আলম,কাউসার বেগম, মোহাম্মদ মো. ইদ্রিস,এরফানুল হক চৌধুরী প্রমুখ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












