নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার নগরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সমাবেশ ও ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি–জনতার বিপ্লবে আত্মত্যাগকারী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ। বিএনপির পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনও দিবসটি পালন করে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, আজ দেশে যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, তার সূচনা করেছিলেন ৭ নভেম্বরের মহানায়ক, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম।
চট্টগ্রাম মহানগর বিএনপি : গতকাল সকালে নগরীর নসিমন ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে চট্টগ্রাম মহানগর বিএনপি। পরে সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি–জনতার বিপ্লবে আত্মত্যাগকারী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। এরপর রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। মীর হেলাল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি–জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ১৯৭৫ সালের গভীর সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সেই বিপ্লবের চেতনা ধারণ করেই গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং একটি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব অনস্বীকার্য। ৭ নভেম্বরের বিপ্লব আমাদের অনুপ্রেরণা। তিনি গতকাল শনিবার দুপুরে নগরের ২ নম্বর গেট শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, বিএনপি নেতা হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন লিপু।
ড্যাব চট্টগ্রাম শাখা : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা থেকে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি শনিবার নগরীর কাজীর দেউরী জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পরিষদের আহবায়ক ডা. রাসেল ফরিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ড্যাবের উপদেষ্টা ডা. আবদুল মোত্তালিব, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আনিসুল হোসেন, মহানগর ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, মহানগর ড্যাবের সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী প্রমুখ।
গিয়াস কাদের এমপি : রাউজান প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। গতকাল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, আহমেদ হোসেন তালুকদার, অ্যাডভোকেট এনামুল হক, আবু জাফর চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এজার মিয়া, সৈয়দ মনজুরুল হক মঞ্জু, ফয়জুল ইসলাম টিপু, নাজিম উদ্দীন শহীন, ইউছুফ চৌধুরী, সাবের সুলতান কাজল প্রমুখ।
পটিয়া বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, দীর্ঘ ১৭ বছরের জেল–জুলুম, নির্যাতন, হামলা–মামলা ও দমন–পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হননি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির নেতা বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলার সাবেক সহসভাপতি মফজল আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী, জেলা কৃষকদল নেতা মীর জাকের, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্যসচিব ওয়াহিদুল আলম পিবলু, যুবদল নেতা মো. ইসমাইল।
চন্দনাইশ বিএনপি : চন্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ বলেছেন, ৭ নভেম্বর সিপাহী জনতার স্রোত অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল। তিনি গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর। জেলা যুবদলের সহ–সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, মাষ্টার ফরিদুল আলম, শামসুল ইসলাম মেম্বার, শামসুল আলম, কমিশনার নুরুল ইসলাম চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, এড. আমিনুল ইসলাম, এড. সেলিম উদ্দীন, নওশা মিয়া, সিরাজুল ইসলাম চৌধুরী, নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক ওরশেদুল আলম চৌধুরী মিন্টু প্রমুখ।
আইআইইউসি : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপন করলো গতকাল। এ উপলক্ষে শনিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে আইআইইউসি’র সম্মেলন কক্ষে দিবসটির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. কাউসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআইইউসির হল প্রভোস্ট ব্যিবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হাবিব উল্লাহ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেলওয়ে পূর্বাঞ্চল : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেছেন। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়।
আইইবি চট্টগ্রাম : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গতকা শনিবার কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় ভাইস–চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন ও ভাইস–চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দীন খালেদ, সিনিয়র প্রকৌশলী এম. মনিরুজ্জামান, প্রকৌশলী শরীফ হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম, প্রকৌশলী শহীদুল ইসলাম, প্রকৌশলী মোঃ রফিকুন্নবী, সম্মানী সহকারী প্রকৌশলী মোঃ বখতিয়ার হোসেন ও সিনিয়র প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী খুরশেদ উদ্দিন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী শাওন মুৎসুদ্দী, প্রকৌশলী মোঃ গণি প্রমুখ।
নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেড ক্রিসেন্ট দলের সদস্যদের সম্মান প্রদর্শন এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দীন সিদ্দিকী শাহীন উপাধ্যক্ষ, শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অধ্যাপক লিটন ভট্টাচার্যের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক গোলাম কিবরিয়া, প্রভাষক বিদ্যুৎ বড়ুয়া, প্রভাষক দেলাওয়ার হোসেন ও প্রভাষক আরমানুল হক ফরহাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রভাষক মো. মুনিরুল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল শনিবার ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন, সহ–সভাপতি সেলিনা খানম, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনসুন শিকদার, পাঠাগার সম্পাদক হৌহিদ হোছাইন শিকদার, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, দিদারুল ইসলাম, মোমেনুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন আলী আকবর সানজিক, আনোয়ার হোসেন, গোলাম মোরশেদ।











