চট্টগ্রাম নগরীকে সব ধর্ম–বর্ণের মানুষের জন্য নিরাপদ, সুন্দর ও সমপ্রীতির নগরীতে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। আমি এমন একটি রংধনু শহর গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষ মিলেমিশে শান্তি, সমপ্রীতি ও সমান অধিকার নিয়ে বসবাস করবেন। তিনি বলেন, নগরীকে ‘গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বৈচিত্র্যের মাঝে আমাদের সমপ্রীতি এবং সেই সমপ্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ–সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণীর সঞ্চালনায় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও মনস্বী শিক্ষাবিদ অধ্যাপক হারাধন নাগ। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, একুশেপদক প্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. হরিশংকর জলদাস ও প্রথিতযশা চিকিৎসক প্রফেসর ডা. বিনয় পাল। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক প্রতিষ্ঠাতা সভাপতি কর্মবীর দিলীপ কুমার ভট্টাচার্য্য। গীতা ভাণ্ডারের দ্বারোদ্ঘাটন করেন কেন্দ্রীয় উপদেষ্টা সাধন দাশ। পাঠ্যক্রমের মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা বাবুল ঘোষ বাবুন। স্মরণিকা ‘জ্যোতি’র মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা অধ্যাপক ডা. সুনির্মল রায়। বিশেষ অতিথি ছিলেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বাগীশিক উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য, লায়ন দিলীপ কুমার শীল, লায়ন শম্ভু দাশ, অধ্যাপক কৃষ্ণা দাশ, চিত্রালী রায় প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. প্রণব কুমার মজুমদার ও স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণ কান্তি মল্লিক। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বাগীশিক সাংস্কৃতিক ফোরাম, সিটিবি কালচারাল স্কুল, বাগীশিক রাউজানের টিম রণচণ্ডী, দ্রৌপদীর বস্ত্রহরণ নারীশক্তির জাগরণ। প্রেস বিজ্ঞপ্তি।










