আর্কের ত্রৈমাসিক পারিবারিক কাউন্সিলিং ও সভা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

বেসরকারি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্কের নিয়মিত পারিবারিক কাউন্সিলিং ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গতকাল শনিবার হাটহাজারীর পশ্চিম শিকারপুর আর্ক কমিউনিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

‘সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় এবং নিয়মিত যোগাযোগের উপর’এ বিষয় নিয়ে মতবিনিময় উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের ইন চার্জ ও ম্যানেজার আহমেদ রকীবুল আজম, প্রধান চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জিসান চৌধুরী, কাউন্সিলর নিবেদিতা সরকার ও ফারহানা আলম আরজু, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ তৌহিদুল আলম মাশফি প্রমুখ। রকীবুল আজমের স্বাগত বক্তব্যের পর দিদারুল আলম ও কাউন্সিলর প্রজেক্টরের মাধ্যমে আসক্তি ও মানসিক স্বাস্থ্যের নানা তথ্য, উপাত্ত তুলে ধরেন। ডা. জিসান মাদকের কারণে শারীরিক ও মানসিক নানা জটিলতা বিশদভাবে তুলে ধরেন। এ সময় আর্ক টিম সভায় আগত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় এনসিপির অভিষেক, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার আহবান
পরবর্তী নিবন্ধসকল শিল্প শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি