সিঙ্গাপুরে কাজ হারানো সেই বাংলাদেশি শ্রমিকদের নতুন চাকরির সুযোগ

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরে বেতন না পেয়ে কাজ হারানো দুই প্রতিষ্ঠানের ২৩০ জনের বেশি অভিবাসী শ্রমিকের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তাদের বেশির ভাগই বাংলাদেশের নাগরিক। এরই মধ্যে কয়েকজন শ্রমিক তাদের বকেয়া বেতনও পেয়েছেন। শুক্রবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের (এমওএম) অনবোর্ডিং সেন্টারে আয়োজিত এক কর্মসংস্থান মেলায় শ্রমিকদের সঙ্গে নির্মাণ ও প্রক্রিয়াজাতকরণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার দেশটির সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমস’–এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

প্রতিবেদনে বলা হয়, বকেয়া বেতনের দাবিতে গত অক্টোবরে অভিযোগ করা ২৩০ জনের বেশি শ্রমিককে সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সাময়িক আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। তাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক।

এই শ্রমিকেরা ‘প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস’ এবং ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’ নামের দুটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় আরও ১ হাজার ৯৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এনসিপির অভিষেক, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার আহবান