এশিয়ান গ্রুপ কর্পোরেট ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে ক্লিফটন গ্রুপকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক এশিয়ান গ্রুপ। গত ৫ নভেম্বর এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় তারা ২–১ গোলে ক্লিফটন গ্রুপকে হারিয়ে দেয়। এশিয়ান গ্রুপের হয়ে জোড়া গোল করেন তুষার। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, এশিয়ান গ্রুপের উপ–ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি কর্পোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর মাঠে গড়ায় আসরটি। প্রেস বিজ্ঞপ্তি।












