আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৪টি ইংরেজি মাধ্যম স্কুলের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাকিব হায়দার ও একাডেমিক এডভাইজার জুলিয়েট গোমেজ। আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক শফিউল আজম, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এ কে এম আসাদ উল্লাহ সিদ্দিকী, স্কুলের একাডেমিক ডিরেক্টর উম্মে সালমা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও প্রতিনিধিরা। উদ্বোধনী খেলায় স্বাগতিক আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুল ১–০ গোলে আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে।










