কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ১নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বদি আলম (৪২)। তিনি চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর কর্ণফুলী থানার এসআই চয়ন কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে বদি আলমকে গ্রেপ্তার করেন।মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে। সিএমপির বন্দর বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম–সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, বদি আলমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।










