উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী উত্তর জেলার ২০২৭–২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ উপলক্ষে গতকাল শনিবার সকালে জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী উত্তর জেলার নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন–জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারকে শপথবাক্য পাঠ করান। জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, মাস্টার নুরুচ্ছালাম, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বক্কর, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা জামাল হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৭ নভেম্বর শহিদ জিয়া জাতিকে অনিশ্চয়তা থেকে উত্তরণের পথ দেখিয়েছিলেন