কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. জানে আলম, চরফরিদ এলাকার আবদুল মোতালেব ও চরপাথরঘাটা এলাকার টিপু সুলতান। জানে আলম নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার (কর্ণফুলী থানার মামলা নং–১৩(৩)/২৬, জিআর নং–৮২/২৬) আসামি। অন্য দুজন ‘সিসি মামলা’ নং–৩৮/২৫ ও ৫০/২৫–এর আসামি। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।









