প্রিয় দাদু

আবুল কালাম বেলাল | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

উপন্যাস আর গল্প পড়ে

কখনো হই পাখি

মনের ভেতর স্বপ্নছবি

করি আঁকাআঁকি।

কাব্য ছড়ার ছন্দে দুলে

নিচ্ছি বুকে আলো

সমাজটাকে রাঙিয়ে দেবো

সরিয়ে যত কালো।

কার সেলেখার ভাঁজে ভাঁজে

চিরকালের জাদু?

রবি ঠাকুর রবি ঠাকুর

আমার প্রিয় দাদু।

পূর্ববর্তী নিবন্ধসবুজ প্রাণের দল
পরবর্তী নিবন্ধমেঘের কলি