পাখি যেমন চিন্তা ছাড়া
ঘুমিয়ে পড়ে গাছে
মা বাবা তো ঘুমায় জেগে
সদাই থাকে কাছে।
ছোট্ট বেলা থমকে যেতো
এক্কেবারে যদি
চিন্তা ছাড়া ঘুমিয়ে যেতাম
যেমন বহে নদী।
মা বাবারাই আগলে রাখেন
বড় হয়ে ভাবি
অন্ধকারে আলো এবং
দুখের ঘরের চাবি।
মানব জীবন চক্রতায়–
ঋদ্ধ হবে যখন তুমি
না থাকো ঠিক বক্রতায়।









