ছোট্ট পরি

কুলসুম বিবি | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

এক যে ছিল জাদুর শহর

হাজার মাইল দূরে

জাদুকরী মায়ার জালে

পুরো শহর উড়ে।

সেই শহরে বাস করে এক

ছোট্ট মেয়ে পরি

মনের সুখে বেড়ায় ঘুরে

হাতে জাদুর ছড়ি।

ছোট্ট পরি ছোঁয়ায় ছড়ি

মন যেখানে চায়

সোনা রূপায় ভরে ওঠে

তার সমস্ত গা’য়।

ইচ্ছে হলে যখন তখন

চাঁদকে রাখে মনে

সূর্যটাকে শিকল বেঁধে

পাঠায় নির্বাসনে।

পূর্ববর্তী নিবন্ধপিঠাপুলি
পরবর্তী নিবন্ধযদি ছাড়ো বক্রতা