ক্ষেতে ক্ষেতে নুইয়ে পড়ে
পাকা সোনা ধান
চাষির মুখে খুশির হাসি
কণ্ঠে মধুর গান !
জুঁই, শিউলি ও হাস্নাহেনা
ছড়ায় সুবাস–ঘ্রাণ
ম–ম –ম গন্ধে ভরে
উথলে ওঠে প্রাণ!
বকের সারি যায় তো উড়ে
ওই আকাশে দূর
গাছের ছায়ায় রাখাল বাজায়
মুরল বাঁশির সুর!
নুতন চালের পিঠা–পায়েস
বিন্নী ধানের খই
হেমন্তকাল গ্রাম–প্রকৃতির
খোলা যে এক বই!
রাত্রিশেষে শিশির ঝরে
ভিজে দুর্বাঘাস
ঠান্ডা হাওয়া দেয় যে জানান
শীতের পূর্বাভাস !









