গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া আলমুফলিহুনের চারা বিতরণ কর্মসূচি

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

গাউছিয়া সমিতি পরিচালিত মানবিক সংগঠন আলমুফলিহুন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে শামসুল উলুম মছিহিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গতকাল রোববার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলী শাহ নেছারী, শামসুল হক মেম্বার, হাজী আবু কালাম, আবদুল গফুর, কাজী মোহাম্মদ বেলাল প্রমুখ। এ কর্মসূচিতে সহযোগিতা করেন আল মুফলিহুনের সদস্যবৃন্দ টিপু, সবুজ, সাকিব, শাহিন ও সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফরহাদুল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ রোপণ শুধু সামাজিক দায়িত্বই নয় বরং বৃক্ষ রোপণ ইবাদত ও পুণ্যের অংশ বিশেষ। তাই বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পাশে নিরলস কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট
পরবর্তী নিবন্ধবিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিবাদ ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ