বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিবাদ ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ

মোহাম্মাদি কাফেলা ঐক্য পরিষদের সম্মেলন

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় আন্তর্জাতিক দর্শন সম্মেলন : বিশ্বশান্তির জন্য দর্শন’ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) এবং মোহাম্মাদি কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, বিদেশী বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, দার্শনিক ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শায়খ ফরিদুল ইসলাম এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. .বি.এম. ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. . এস. এম. আমানুল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. নুরুজ্জামান মোহাম্মাদি কাফেলার প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলাম। সম্মেলনের প্রথম একাডেমিক অধিবেশনের বিষয় ছিল ‘সুফিবাদ ও বিশ্বশান্তি’। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শাহ কাওছার মোস্তফা আবুল উলায়ী।

এ অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন করেন পাকিস্তানের দারুল মাদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুমতাজ আহমদ সাদিদি আলআযহারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. . বি. এম. রাযাউল করিম ফকির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী নূরুল আলম, পাকিস্তানের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি, ফয়সালাবাদের অধ্যাপক ড. হুমায়ূন আব্বাস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সওকত হোসেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ড. সাজাহান মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল এবং ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সন্তোষ কুমার পাল, চট্টগ্রাম শাহ আমানত খাঁন দরবারের প্রধান মতোয়াল্লী শাহজাদা ছুফী মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, চট্টগ্রাম দরবারের পীর হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ, মুফতি ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মুফতি মাওলানা আবু আহমদ আজহারী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী, ইঞ্জিনিয়ার মিনার উদ্দিন বাবর প্রমুখ। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ কাওছার মোস্তফা আবুল উলায়ী। তিনি বলেন বর্তমান বিশ্বে শান্তি, সহনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দর্শন ও সুফিবাদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সূফী কাওয়ালী (সেমা মাহফিল), মিলাদ কেয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া আলমুফলিহুনের চারা বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের সভা