চিরস্মরণীয় হয়ে থাকবেন জুলাই-আগস্টের শহীদরা

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চসিক : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইআগস্টের শহীদরা জাতির গৌরব ও প্রেরণার প্রতীক। তাঁদের আত্মত্যাগের ইতিহাস চিরকাল জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় মেয়রের সাথে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ, কর্মকর্তাকর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারিবেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফটিকছড়ি এমপি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে এক বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এই বর্ণাঢ্য বিজয় মিছিলটি বিবিরহাটের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, শহিদুল আজম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ছাত্রজনতা অংশ নেন।

রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। রাউজান কলেজ গেইট থেকে র‌্যালিটি শুরু হয়। চট্টগ্রামরাঙামাটি সড়কের রাউজান প্রেসক্লাব চত্বর ঘুরে জলিল নগরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল। রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম যৌথ সঞ্চালনায প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক এম মাসুদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, ইকবাল চৌধুরী, খোরশেদ আলম জিকু, রাসেল খান, আব্দুল মন্নান, মোতাহের হোসেন চৌধুরী সোহেল, ফোরকান উদ্দিন, রাউজান সম্পাদক রিয়াজ চৌধুরী, মিজান উদ্দিন রিপন, রাশেদুজ্জামান জুয়েল, মোহাম্মদ সিরাজ, সৈয়দ ফয়সাল রনি, রবিউল হাছান জনি, রিয়াদ চৌধুরী, দিদার আলী, মঈনুল ইসলাম পিংকু, যুবায়ের হোসেন, মোহাম্মদ রাজু, রহিম উদ্দিন ওয়াসিম, দিদারুল আলম, কাজী বাদশা, সেকান্দর মিয়া হিরু, আলী হামজা, সাইফুদ্দিন, সোহেল, সোহাগ, রিবন, হোলাল, আরিফ উদ্দিন, মোহাম্মদ আজগর, আব্দুল শুক্কুর, মন্নান, আরিফুল ইসলাম রুবেল, শাহ আলম, রিদুয়ানুল হক, ইয়াকুব বাদশা, লিয়াকত, ইলিয়াস, সাবু, বরকত চৌধুরী, শাকিল, মোরশেদুল আলম রকি, কামাল, হাসান, নাজিম, সোলেমন, অপু, মুন্না তালুকদার, মন্‌জু, আনোয়ার, নোমান, সেলিম, জাগির, এনায়েত, নুরুল আসাদ রিমন, মুবিন, হাসেম, আমজাদ, শহিদ, ওসমান, দিদার, সাইফুদ্দিন রুবেন, আবু কালাম, মাহাবুব আলম, এমদাদ, আরমান, মোহাম্মদ মুরাদ, কামরুল হাসান জনি, ফরহাদ হোসেন বাবু, নজরুল প্রমুখ।

নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস২০২৬ পালিত হয়েছে। ৫ আগস্ট এ উপলক্ষে আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং প্রভাষক রাজু আহমেদ ও প্রভাষক আনোয়ার হোসেন আতিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দীন সিদ্দিকী শাহীন এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এস এম কাউছার, অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, প্রভাষক বিদ্যুৎ বড়ুয়া, প্রভাষক রূপন কান্তি দে, প্রভাষক মো. আরমানুল হক ফরহাদ। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. দেলাওয়ার হোসেন।

সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় : মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন অনুষ্ঠান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক, দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারগিছ আক্তার। এতে ২৪ এর জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্তি দাশ, নন্দিতা বিশ্বাস, লিলি আক্তার, মরজিনা সোলতানা, রাজিয়া সোলতানা, বদিউল আলম, সামিউল হক চৌধুরী, নাজমা চৌধুরী, জাকিয়া সুলতানা, অঙ্গিকা সাহা, নুরুন্নাহার, জেসমিন নাহার প্রমূখ। তামিম জাবেদ খানের সঞ্চালনায় শিক্ষার্থীরা রচনা লিখন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, গ্রাফিতি লিখনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

কেজিডিসিএল : জুলাই গণঅভ্যুত্থান দিবস২০১৬ উপলক্ষে মহান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এ উপলক্ষে ০৫ আগস্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে কর্মকর্তাকর্মচারীদের অংশগ্রহণে একটি শ্রদ্ধাঞ্জলি র‌্যালি অনুষ্ঠিত হয়।

লোহাগাড়ায় বিএনপি : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর বটতলী এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজমুল মোস্তফা আমিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আবু সেলিম চৌধুরী সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মুজিবুর রহমান, মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, মামুনুর রশিদ, শাহ আলম চৌধুরী ও রফিকুল আলম প্রমুখ। কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মৃতিচারণ, শ্রদ্ধাঞ্জলি, কবিতা আবৃত্তি ও বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

এরাবিয়ান লিডারশিপ মাদরাসা : নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি প্রশাসন আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতি বহন করে। আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন বলেন, এই দিবস আমাদের শিক্ষা দেয় যে, জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনের শাসন, ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেমের চর্চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ আনাস, হাফেজ মাওলানা মুহাম্মদ এনামুল হক নোমান, মাস্টার আনোয়ার হোসাইন, মাস্টার আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ামোনাজাত পরিচালনা করা হয়।

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় : বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) সকালে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. সওকত আলম। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি ও গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক বিশু কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক বিল্পব সরকার, সিনিয়র শিক্ষক মনজুর আলম, সিনিয়র শিক্ষক আরেফা খানম, দিল আফরোজা রিতা, প্রজীব কুমার বড়ুয়া, সেলিম মাহমুদ, কান্তা তেওয়ারী, রিমি বড়ুয়া, শরীফ জাহান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেডিসন ব্লুর হলরুম পরিদর্শনে মাহবুবের রহমান শামীম
পরবর্তী নিবন্ধআলেমদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণেই জুলাই আন্দোলন সফল হয়েছিল