উপন্যাস আর গল্প পড়ে
কখনো হই পাখি
মনের ভেতর স্বপ্ন–ছবি
করি আঁকাআঁকি।
কাব্য ছড়ার ছন্দে দুলে
নিচ্ছি বুকে আলো
সমাজটাকে রাঙিয়ে দেবো
সরিয়ে যত কালো।
কার সে–লেখার ভাঁজে ভাঁজে
চিরকালের জাদু?
রবি ঠাকুর রবি ঠাকুর
আমার প্রিয় দাদু।
আবুল কালাম বেলাল | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ
