পটিয়ায় চোরাই টেক্সি বেচাকেনার সময় ৩ জন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ায় চোরাই সিএনজি টেক্সি কেনাবেচার সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকার ফাতেমা মোটরসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি চোরাই টেঙি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চোরাই যানবাহনবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে চক্রটির গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে রোববার দুপুর সাড়ে ১টার দিকে বাহুলী এলাকায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান চালানো হয়। পটিয়া থানা পুলিশ জানায়, চোরাই সিএনজি কেনাবেচার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা চারটি সিএনজির তিনটির কোনো নিবন্ধন নম্বর নেই। অপরটির গায়ে চট্টমেট্রো১১৪৩৪৩ নম্বর লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া সিএনজিগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তার তিনজন আন্তজেলা সিএনজি টেক্সি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। চোরাই যানবাহন কেনাবেচা, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মী সভা ও প্রশিক্ষণ সম্পন্ন