বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকতর পিতা মোস্তাক আহমেদ (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না–লিল্লাহে…রাজেউন)। তিনি বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্বকাথরিয়া ডিগ্রিপাড়া গ্রামস্থ বানুর বাপের বাড়ির মৃত অহিদুর রহমান ও ছকুনতাজ দম্পতির সন্তান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে নামাজে জানাজা পূর্বকাথরিয়া ডিগ্রিপাড়া বশরত আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।–বিজ্ঞপ্তি।












