ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। উদ্বোধক ছিলেন গভর্নিং বডির সভাপতি এস এস খালেদ। মাওলানা আবু তৈয়বের সঞ্চালনায় উপাধ্যক্ষ মফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য নেছার আহমেদ ও লিয়াকত আলী।
প্রধান অতিথি বলেন, তোমরা আজ সেই মোবারক কাফেলার অংশ হতে যাচ্ছ, যা যুগ যুগ ধরে নবী–রাসূলগণের রেখে যাওয়া আমানত অর্থাৎ দ্বীনি ইলম বহন করে চলেছে। শুরুতেই তোমাদের নিয়তকে খাঁটি বা ইখলাসের সাথে পরিশুদ্ধ করে নিতে হবে। এই পড়াশোনা কেবল কোনো সনদ বা পার্থিব অর্জনের জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও তাঁর দ্বীনের সেবা করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা আক্তার, তাসনুভা ইসলাম, মো. মনিরুল হাসান, রমিজ উদ্দিন, মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আমিরুল ইসলাম, ইকফাত জাহান, ইশরাত শারমিন, মো. শওকত আলী, মো. আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ মনির হোসেন, আরমান শাহ, মুহাম্মদ ইসমাইল, শফিউল আলম, মুহাম্মদ আব্দুল বারী, চেমন আরা বেগম, ইকবাল হোসেন চৌধুরী, ফারজানা আক্তার। অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













