অবিলম্বে কালুরঘাট সেতুর কাজ শুরু করার দাবি

দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির মানববন্ধন

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর বোয়ালখালী সদরে তেল–গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও আব্যাহত খুন–সন্ত্রাস– চাঁদাবাজি, বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, কালুরঘাট সেতুর কাজ নিয়ে তালবাহানা না করে অবিলম্বে কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ। সাধারণ সম্পাদক কমরেড শওকত আলীর পরিচালনায় বক্তব্য দেন, সেহাব উদ্দিন সাইফু, জামাল নাসের, পটিয়া উপজেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম অলক দাশ ও সাধারণ সম্পাদক মদিনা বেগম, মহিবউল্লাহ খান, রুপন দাশ, কাজল বড়ুয়া, মোহাম্মদ আলী, ডা. অসীম কুমার চৌধুরী। বক্তারা জ্বালানি তেল, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন। শ্রমিক ছাটাই ও ব্যাংক লুটকারীদের বিচার হচ্ছে না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। কমিউনিস্ট পার্টি মনে করে এই অবস্থা চলতে থাকলে দেশে আরেকটি জনবিস্ফোরণ আসন্ন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধদীঘিনালায় কৃষক কার্ড পেলেন ২ হাজার ৩০৫ জন