মীরসরাই পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মীরসরাই পৌরসভার উদ্যোগে গতকাল সোমবার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্বাস্থ্য বিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা পৌর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীরুল কাদেরের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী মকবুল হোসেনের সঞ্চালনায় এতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন এইচ এম শামীম ও প্রকৌশলী বাবুল আক্তার। কর্মশালায় অংশগ্রহনকারী পৌরনাগরিকদের মধ্যে পৌর সচিব আব্দুল কাউয়ুম, মহিউদ্দিন, প্রফেসর আইয়ুব আলী, কবির আহমদ ছুট্টু মিয়া, রিদোয়ান হোসেন, সাংবাদিক মাহবুব পলাশ ও আবু সাঈদ ভূঞা, মাস্টার দিদারুল আলম, নুরুন নবী ভাষানী, সজল কান্তি নাথ,মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় বৈশ্বিক ও আমাদের দেশের প্রেক্ষাপটে স্যানিটেশান ব্যবস্থাপনায় করনীয় ও নিরাপদ পানি বিষয়ক নানান স্বাস্থ্যকর বিষয়ে সচেতনতা ও পরামর্শ প্রদান করা হয় এবং তা সমাজের সকল স্তরে পৌছে দেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে রোটারির কৃষি বীজ ও শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির অভিষেক