চট্টগ্রামে মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার ও নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের বিভাগীয় আহ্বায়ক এম এ হান্নান জিলানীর সভাপতিত্বে সভায় কাজীদের বিভিন্ন দাবি নিয়ে আগত নেতৃবৃন্দ আলোচনা করেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কর্মসূচি পালন করেন তারা। পরে এম এ হান্নান জিলানী ও মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দশ জন প্রতিনিধি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আবুল কাশেম নিজামী, আশরাফ উদ্দীন, মুহাম্মদ আবু ছালেহ্‌, জাহিদুল হক, মফিজুর রহমান, আজাদুর রহমান, নুরুল হুদা, ছাদেকুর রহমান, ওবায়দুল হক হক্কানি, নুরুল্লাহ্‌, মাহমুদুল হক, এরশাদুল্লাহ্‌ রজায়ী, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম হেলালী, জামাল উদ্দীন, সাদ উদ্দীন, মনির উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে রোটারির কৃষি বীজ ও শিক্ষাসামগ্রী বিতরণ