যার যার বিশ্বাস ও আদর্শ নিয়ে চলার অধিকার আল্লাহর প্রাণাধিক প্রিয় নবীর দান। মানবিক মানুষ হলে কেউ হিন্দু, কেউ মুসলিম কিংবা কেউ অন্য ধর্মের অনুসারী এটা কোনো সমস্যা নয়। ভয়ংকর সমস্যা হলো, রাষ্ট্র কেবল হিন্দুদের বা রাষ্ট্র কেবল মুসলিমদের, তথা রাষ্ট্র কেবল একক গোষ্ঠীর এমন দাবি করে অন্য সব মানুষের জন্য আল্লাহর প্রাণাধিক প্রিয় নবীর দেওয়া জীবনের অধিকার অস্বীকার ও উৎখাত করার ধ্বংসাত্মক ষড়যন্ত্র। এটি একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির বিষফল এবং একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতান্ত্রিক স্বৈররাষ্ট্রের বহিঃপ্রকাশ।
অন্যদের অধিকার অস্বীকার করা ধর্ম নয়; ধর্মের নামে ধর্মের বিপরীত অধর্ম ও নাস্তিক্যবাদ। আল্লাহর প্রাণাধিক প্রিয় নবীর নির্দেশিত সব ধর্মের, সব মত–পথের সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারের ভিত্তিতে বৈষম্যহীন, অসামপ্রদায়িক, সর্বজনীন মানবতার রাষ্ট্রই ধর্মের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, সব মানুষের কল্যাণে, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতিই ধর্মের নির্দেশিত একমাত্র বৈধ রাজনীতি।
মানবতার রাজনীতির বাইরে সব রাজনীতিই মানবতাবিরুদ্ধ ও ধর্মবিরুদ্ধ অপরাধ। একক গোষ্ঠীর দল রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হতে হলে সব ধর্মের, সব মত–পথের সব মানুষের জীবন ও সমান অধিকার স্বীকার করতে হবে এবং সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। দল আর রাজনৈতিক দল এক বিষয় নয়; ভিন্ন বিষয়, ভিন্ন বৈশিষ্ট্য।
একক ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ধর্মের নামে ধর্মবিরুদ্ধ ও মানবতাবিরুদ্ধ ষড়যন্ত্র।
জীবনের দয়াময় স্রষ্টাকে বিশ্বাস করলে সব মানুষের জন্য স্রষ্টার দেওয়া জীবন ও জীবনের সকল অধিকার, তথা মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে। মানবতার রাষ্ট্র স্রষ্টার বিধান তথা ধর্মের মৌলিক সত্যের বাস্তবায়ন। মানবতার রাষ্ট্র অস্বীকার করা স্রষ্টার দেওয়া মানবজীবন অস্বীকার এবং জীবনের সত্য ও স্রষ্টার বিধান অস্বীকার করার শামিল; তথা স্রষ্টাকেই অস্বীকার করা।
একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসামপ্রদায়িক, সর্বজনীন মানবতার রাষ্ট্র না হলে জীবনের স্বাধীনতা থাকে না। ফলে সত্য তুলে ধরা যায় না; বরং সত্য ও জীবন নিষিদ্ধ হয়ে সত্যের নামে মিথ্যা কায়েম হয়ে যায়। মানবতার রাষ্ট্র না হলে রাষ্ট্র মিথ্যা, অবিচার, খুন, সন্ত্রাস, লুটপাট, হিংস্রতা, পাশবিকতা ও স্বৈরদস্যুতার হাতিয়ার, কারাগার ও কসাইখানায় পরিণত হয়।
লেখক: প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব











