আমেরিকার রাজনীতিতে এক নতুন যুগসন্ধিক্ষণে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলের এগারোজন নবনির্বাচিত ফ্রেশমেন সিনেটর এক নতুন রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হয়েছেন। ওহাইও, টেক্সাস, মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, মেইন, মিনেসোটা এবং ক্যানসাস রাজ্যের এই নতুন মুখগুলোর মধ্যে শেরড ব্রাউন, জেমস তালারিকো, আব্দুল আল–সায়েদ, জশ টুরেক, রয় কুপার, জুলিয়ানা স্ট্র্যাটন, ক্রিস পাপাস, অ্যানি অ্যান্ড্রুজ, ট্রয় জ্যাকসন, পেগি ফ্লানাগান এবং এডাম হ্যামিল্টন বিশেষভাবে আলোচিত। প্রথাগত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে এই নেতারা স্থানীয় জনগণের বাস্তব প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন এবং নিজেদের দলের মধ্যেই সমালোচকের ভূমিকা পালন করে ‘দল–বিরোধী দল’ বা বিকল্প মডেল গড়ে তুলেছেন। এ দলে মধ্যপন্থী থেকে শুরু করে প্রগতিশীল উভয় ধারার নেতাই রয়েছেন, যা প্রমাণ করে যে দলটির আদর্শ কোনো গোঁড়ামি নয়, বরং নমনীয় নীতিমালার সমষ্টি। যেখানে একটি দল–বিরোধী দলকে অসংলগ্ন হতে হবে না। বরং এটি এমন একটি সংগঠন হওয়া উচিত যা তৃণমূল পর্যায়ে শক্তিশালী এবং শীর্ষ পর্যায়ে শিথিল। ফ্রাকলিংক ডি রুজভেল্ট। আমেরিকার ইতিহাসে যিনি দু’মেয়াদের বেশি সময় (১২) বছর ক্ষমতায় ছিলেন। রুজভেল্টের স্বর্ণযুগে ডেমোক্রেটিক পার্টির কথা ভাবুন, যেখানে দক্ষিণের বর্ণবাদী বিচ্ছিন্নতাবাদী এবং উত্তরের উদারপন্থীরা ছিলেন। মার্কিন জনপ্রিয় কৌতুক অভিনেতা উইল রজার্স রসিকতা করে বলেছিলেন–আমি কোনো সংগঠিত রাজনৈতিক দলের সদস্য নই। আমি একজন ডেমোক্র্যাট।
ট্রাম্প প্রশাসনের নানা নীতির ফলে সৃষ্ট পটপরিবর্তনে ডেমোক্রেটরা ২০২৮ সালের হোয়াইট হাউসের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে। এক্ষেত্রে মধ্যপন্থী ও প্রগতিশীলদের মধ্যকার মিলগুলোকে ভিত্তি করে (যেমন ন্যাটো জোটে সমর্থন ও অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ এড়ানো) একটি সুসংহত বৈশ্বিক কৌশল দাঁড় করানোই এখন দলটির মূল চ্যালেঞ্জ।
লেখক: যুক্তরাষ্ট্র–প্রবাসী সাংবাদিক।












