একটি সুন্দর সম্পর্ক রাতারাতি গড়ে ওঠে না। এর পেছনে থাকে বিশ্বাসের বুনন, ত্যাগের মানসিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা। আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে আমরা অনেক সময় আপন মানুষদেরই সময় দিতে পারি না। সম্পর্ক মানে শুধু সুখের ভাগীদার হওয়া নয়, বরং কঠিন সময়ে একে অপরের ছায়া হয়ে পাশে থাকা। সম্পর্ক হলো সবচেয়ে সুন্দর ও গভীর অধ্যায়। জন্ম থেকে আমরা হাজারো মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু এর মধ্যে কিছু মানুষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মা–বাবা, ভাই বোন, বন্ধু কিংবা জীবনসঙ্গী প্রতিটি সম্পর্কের রয়েছে আলাদা সুবাস ও তাৎপর্য। এরা একেকজন একেক ভাবে জীবনে প্রভাব ফেলে। রক্তের সম্পর্কই শুধু আপন এ ধারণা ঠিক নয়। জীবনে চলার পথে কাজে, কর্মে, কথায় কিছু মানুষ খুব আপন হয়ে ওঠে ও জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনের চেয়েও বেশি আপন হয়ে সবসময় বিপদে আপদে পাশে থেকে সহযোগিতা করে যায়। প্রতিটি সম্পর্ক আমাদের নতুন নতুন কিছু শেখায়। বাস্তব জীবনে এর প্রভাব অনেকখানি। প্রতিটি সম্পর্কের সম্মান ও মর্যাদা অটুট রাখাও গুরুত্বপূর্ণ। সম্পর্ক শুধু তৈরি করা নয়, এর যথার্থ মূল্যায়নও সম্পর্কের ভীত মজবুত করে রাখে।











