হেমন্ত, তোমায় নগরে খুঁজেছি অনেকবার,
দেখা পাইনি তোমার কোনোবার!
আজ গিয়েছিলাম গ্রামীণ পথে–
দেখা হলো তোমার সাথে।
গ্রাম, পথ, প্রান্তর, ফসলের ক্ষেতে
তোমাকে যেন পেয়েছি সুপ্রভাতে।
পাহাড়ের কোল ঘেঁষে চলেছি যখন একা পথে,
পবনের সাথে মিশে রয়েছো যেন তুমি সাথে সাথে।
গোধূলির আল্পনায় তুমি যেন ছুঁয়ে গেলে
নীরবে–নিভৃতে প্রকৃতির কোলে।
গাড়িতে করে নিবিড় অরণ্যের ভিতর দিয়ে ফিরছিলাম–
কিছুক্ষণ তোমার হিমেল হাওয়ার পরশে ঘুমিয়েছিলাম।
এসো তুমি এবার নগরে, তোমার সৌরবে–
হেমন্তের আবেশ বুলিয়ে দাও – তোমার গৌরবে।












