ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শে ওষুধ বা ইনসুলিন নিতে হবে

চমেক হাসপাতালে সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। চমেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসাইন। সেমিনারে ‘ডায়াবেটিস ও স্থূলতার যুগপৎ মহামারি: বৈশ্বিক প্রভাব ও ব্যবস্থাপনার হালনাগাদ বিষয়াবলী’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ মল্লিক। ডা. রাইয়ানা ওয়ালি ও ডা. রুবাইয়াত সাবরিনের সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চমেক হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার, চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, চমেক হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ, হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আওয়াল।

সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ কিংবা ইনসুলিন নিতে হবে। নিজ থেকে ওষুধ বা ইনসুলিন বন্ধ করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির অভিষেক