পতেঙ্গায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সমন্বয় সভা

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পতেঙ্গা থানা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় পতেঙ্গা থানা এনসিপির সদস্য সচিব মোজাম্মেল হোসাইন অনিকের সঞ্চালনায় এবং আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির আহ্বায়ক মীর শোয়াইব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন নয়ন ও আরমান জামিল অপু।

সভায় পতেঙ্গা থানায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিস্তার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইআইইউসি’র ৪র্থ র‌্যাঙ্ক অর্জন
পরবর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ