চট্টগ্রামে ডেঙ্গুতে আমিরুজ্জামান (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পতেঙ্গার বাসিন্দা আমিরুজ্জামান। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
এদিকে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ মাস বয়সি ওয়াছিফা বাকলিয়ার বড় মিয়া মসজিদ এলাকার এবং মাস বয়সি মাইশা খুলশীর ঝাউতালার বাসিন্দা। চট্টগ্রাম মা–শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬১ জনের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯৫ জন। হামের উপসর্গ গতকাল আরো ৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৩২৭ জন চিকিৎসাধীন।



