রাউজান উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি অসহায় মানুষের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির ব্যক্তিগত তহবিল থেকে ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির পুত্র সাকের কাদের চৌধুরীর সহধর্মিণী ও নারী উদ্যোক্তা ফারনাজ শিরিন চৌধুরী। এদিন তিনি রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন, পূর্ব গুজরা ইউনিয়ন এবং পশ্চিম গুজরা ইউনিয়নের কয়েক শতাধিক বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ এনাম উল্লাহ, কাজী সরোয়ার খান মনজু, আবদুল কাদের, সলিমুল্লাহ খান, মোহাম্মদ ওসমান, বশির উদ্দিন চৌধুরী, লোকমান হোসেন মেম্বার, ইয়াকুব বাদশা, আমীর আলী, ইলিয়াস সওদাগর, আজম আলী, আনোয়ার শাহ, সৈয়দ শহীদুল ইসলাম, জাহানারা বেগম মেম্বার, মনছুর, আতিকুল্লা, নেছার উদ্দীন, নুরুন নবী, নাছির উদ্দীন, মোহাম্মদ মুবিন, মোহাম্মদ ইলিয়াস, ওসমান চৌধুরী, সৈয়দ নুরুল আক্তার, মোহাম্মদ শরীফ, লোকমান হোসেন, রাসেল, মোহাম্মদ রুমান, শাকিব, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ, নেজাম উদ্দীন, মোহাম্মদ হারুন, ইলিয়াস, এনামুল হক, হোসেন সওদাগর, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ আরিফসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।












