হাটহাজারীতে সামপ্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার চবি প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ফতেয়াবাদের সেকান্দর কলোনিতে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
ত্রাণ বিতরণকালে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং যেকোনো জাতীয় দুর্যোগ, মহামারি ও মানবিক সংকটে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি একই সাথে দুর্যোগ মোকাবিলায় সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। ত্রাণসামগ্রীতে শুকনো খাবার ও জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











