পটিয়ায় রিজেন্সি ক্লাবের আয়োজনে সুপার ফোর টি–১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মনসা তরুণ সংঘ। শনিবার দুপুরে পটিয়া আদর্শ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মনসা তরুণ সংঘ ৫ উইকেটে সূর্যতরুণ ক্লাবকে হারায়। শাহ আমির স্পোর্টিং ক্লাব ও রিজন্সি ক্লাব যৌথভাবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মনসা তরুণ সংঘের সবুজ। এক ওভারে পরপর ৬ বলে ৬টি ছক্কা মেরে শাহ আমির স্পোটিং ক্লাবের আবদূর রহিম তুর্কি রেকর্ড করেন। ফাইনালে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন রিজেন্সি ক্লাবের প্রধান সংগঠক তারেক নিহাল, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসাইন, শাহ আমির স্পোটিং ক্লাবের সংগঠক কামরুল হাসান প্রমুখ।










