আজ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বহু কল্যাণমুখী প্রতিষ্ঠানের উদ্যোক্তা মরহুম আবদুল মোতালেব চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী।
মরহুম আবদুল মোতালেব চৌধুরী ১৯৪৩ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবন শেষে ১৯৯৪ সালের ৯ই আগস্ট মাত্র ৫১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মরহুমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং স্থানীয় এতিমখানায় তাবারুক বিতরণ।
সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে মরহুম আবদুল মোতালেব চৌধুরী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তিনি লায়ন্স ক্লাব অফ চিটাগাং ৩১৫–বি এর রিজিনাল চেয়ারম্যান, চট্টগ্রাম ডেইরি ফার্ম এসোসিয়েশনের সহ–সভাপতি, ডায়াবেটিস এসোসিয়েশনের সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য এবং ও. আর. নিজাম রোড আ/এ কল্যাণ সমিতির সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











