১৭ দিন ধরে নিখোঁজ বোয়ালখালীর বুলবুল

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন আকবর হোসেন বুলবুল। গত ২৭ জুন থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কন্জুরী এলাকার বাসিন্দা মরহুম জাকের হোসেনের ছেলে।

পারিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েক মাস ধরে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন এলাকায় বসবাস করছিলেন। নির্ধারিত সময়ের পরও বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ২ জুলাই বায়েজিদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত আকবর হোসেন বুলবুলের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনানীর সাথে গোসলে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন