বোয়ালখালীতে ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় জাকের হোসেন বাচা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকের হোসেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার জাকের হোসেন ছাত্র–জনতার আন্দোলনে হামলা দায়ে হওয়া মামলার সন্দিগ্ধ আসামি। তিনি ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।










