বাঁশখালীর দুর্গত এলাকায় ইসলামিক ফ্রন্টের ত্রাণ বিতরণ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে গতকাল বাঁশখালীর দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ত্রাণ টিমের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ত্রাণ কার্যক্রমের আওতায় সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সহযোগিতার মধ্যে রয়েছেশুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, নগদ টাকাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এছাড়াও জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি এম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসা টিম বিদ্যমান ছিল। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বাধীন ত্রাণ টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনসংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, টিম প্রধান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, এম কফিল উদ্দীন রানা, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা শরিফ কাদেরী, ইঞ্জিনিয়ারিং গিয়াস উদ্দীন জাহেদ, কাজী সোলতান আহমদ, মাওলানা সিরাজুল হক, এম আহমদ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, মুহাম্মদ শিহাব উদ্দীনসহ আরও অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধগৌতম বুদ্ধের দর্শন আধুনিক মনোবিজ্ঞানের সাথে সামঞ্জস্য