চন্দনাইশে ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার ত্রাণ বিতরণ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চন্দনাইশে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ও পৌরসভা শাখা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বরকল, বরমা ও হাশিমপুর ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কাজে অংশ নেন উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবি, সহ সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, পৌরসভা ফ্রন্টের সভাপতি মাওলানা মাজহার হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব, মুহাম্মদ সরওয়ার উদ্দিন জালাল উদ্দীন ও সাকিবসহ যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বানবাসী মানুষের সহায়তায় প্রত্যেক সামর্থবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান নেতৃবন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর দুর্গত এলাকায় ইসলামিক ফ্রন্টের ত্রাণ বিতরণ