সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর খুলশী থানাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় খুলশীর একটি বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলামও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলশী থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।












