জ্ঞান অর্জনের পাশাপাশি তা হৃদয়ে ধারণ ও কর্মে প্রতিফলিত করতে হবে

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদের সেমিনারে বক্তারা

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পুস্তকে সীমাবদ্ধ রাখা নয়, বরং তা নিজ হৃদয়ে ধারণ করে কর্মে ও চরিত্রে ফুটিয়ে তোলা প্রয়োজন। সমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপিএস ও মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ আয়োজিত ২ দিনব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলনের সমাপনীতে এ আর এম কামরুল ইসলাম; তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধি ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেকাংশে কাগজেকলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বইয়ের জ্ঞান মস্তিষ্কে থাকলেও হৃদয়ে ধারণ না করার কারণে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না। তিনি আরও উল্লেখ করেন, দেশে জনসংখ্যা এবং আধুনিকতা বৃদ্ধি পেলেও মানবিকতা দিন দিন হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আলোকিত শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর যদি সঠিক স্বাধীনতা পান, তবে সমাজ ও দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে সকলকে প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহ্বান জানানো হয়। বক্তা প্রত্যয় ব্যক্ত করেন যে, ছোট ছোট ভালো পদক্ষেপের মাধ্যমেই একসময় বড় ধরনের সামাজিক পরিবর্তন সম্ভব। পরিশেষে, দেশের ভবিষ্যৎ ও পরবর্তী প্রজন্মের সুবিধার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর : মীর হেলাল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যার্ত ৩২ পরিবারের মাঝে গৃহ পুননির্মাণ সামগ্রী বিতরণ