বাঁশখালীর পুইছড়ি মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মাঝে গৃহ পুননির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভ্যালির যৌথ উদ্যোগে, এপেক্স বাংলাদেশের সহযোগিতায় এবং মাস্টার জাফর আহমদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক মূল্যবোধ থেকে সবাই এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. রেজওয়ান শাহিদী, রোটারিয়ান প্রকৌশলী গোলাম কিবরিয়া মোহাম্মদ রিয়াদ, রোটারিয়ান জামাল নাসের চৌধুরী, রোটারিয়ান জয়নাল আবেদীন, রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান মুবিনুল হক মুবিন, এপেক্সিয়ান অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম, এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, মকছুদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সিকদার, আব্দুল লতিফ, শিক্ষক রাকেশ কান্তি সুশীল, মো. মামুন প্রমুখ।
বক্তারা বলেন, বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক ও সেবামূলক সংগঠনগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশা সঞ্চার করে। শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের হাতে ঢেউটিন ও গৃহ পুনর্নির্মালের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












