এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন

মহানগর জাতীয় পার্টির স্মরণসভায় আবু তাহের

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সকল ক্ষেত্রে সংস্কার তথা অবকাঠামো উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় পার্টির ৯ বছরের আমলে দুর্নীতিদুঃশাসন, দলীয়করণ, গুমখুন ছিল না। পল্লীবন্ধু এরশাদের হাতে কোন রক্তের দাগ ছিল না। দুর্নীতি ছিল শূন্যের কোটায়। দেশের মানুষ নিশ্চিন্তে ব্যবসা করেচাকরি করে শান্তিতে ছিল।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নগর জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন কান্তি গুহ, নাছির উদ্দিন ছিদ্দিকী, শেখ আখতার উদ্দিন, সার্জেন্ট অব: আবু তাহের, বাবুল আহমদ, মহানগর যুবসংহতি আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, জহির উদ্দিন জহির, মো. আরমান মিয়া, এস এম সাইফুল্লাহ সাইফু, মো. মামুন, হাফিজুর রহমান, আজগর আলী, আশিকুর রহমান, নুর আহমদ মিটু, কাজী প্রিয়া আক্তার প্রিয়া, মো. সেলিম, সালামত আলী ভূঁইয়া, মো. সাহাবউদ্দিন, আবদুর রব, মো. ইয়াছিন খান, শরিফুল উল্লাহ নিরব, মাঈনুদ্দিন রায়হান, জ্যাকসন সুশীল, জাহিদুল ইসলাম জাহিদ, হাফিজুর রহমান মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ থানা জামায়াতের রান্না করা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধগিয়াস উদ্দিন কাদের এমপির ব্যক্তিগত ত্রাণ বন্যাদুর্গত মানুষের হাতে