আশেকানে মোস্তফা তরুণ পরিষদের সুন্নী সম্মেলন কাল থেকে

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

আশেকানে মোস্তফা তরুণ পরিষদ উত্তর জেলা চট্টগ্রামের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ আগস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী লালিয়ারহাট মাদ্রাসা ও বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আল্লামা শাহসূফি মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী। এতে উপস্থিত থাকবেন শাহজাদা মাওলানা মুহাম্মদ কাযী মাশহুদুর রহমান ইয়াহিয়া হাশেমী। উক্ত উরস শরীফ ও ঐতিহাসিক আজিমুশ্‌শান সুন্নী সম্মেলনে আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ সকল ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে আইআইইউসির অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় আজ বিএনপির বিজয় র‌্যালি