জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, গান ও আবৃত্তির মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান আলোচক থাকবেন কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রেস বিজ্ঞপ্তি












