মওলানা ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান একজন আদর্শবাদী রাজনীতিক ছিলেন। তিনি ছিলেন মওলানা ভাসানীর লড়াকু সৈনিক। অসাম্প্রদায়িক, মানবিক সমাজ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। মেহনতি মানুষের মুক্তি ব্যাপারে সব সময় সোচ্চার ছিলেন তিনি।
গত শনিবার নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে মওলানা ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম কফিল উদ্দিন চৌধুরী। স্মৃতিচারণ করেন কঙবাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবুল কাসেম, ডা. মাহফুজুর রহমান, প্রফেসর দিলীপ কান্তি দাশ, ড. শিব প্রসাদ শূর, মুহাম্মদ ফৌজুল আজিম চৌধুরী, রাজা মিয়া, শ্রমিক নেতা মোহাম্মদ মামুন, অ্যাডভোকেট মো. আবু তাহের, সোহরাব হোসেন, সাথী উদয় কুসুম বড়ুয়া, এ কে এম মোফাজ্জল হায়দার, নজরুল ইসলাম সাদা, অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, নজরুল ইসলাম হক চৌধুরী, অধ্যক্ষ রতন কুমার নাথ, আয়েশা সিদ্দিকা, শ্রমিক নেতা মো. শাহ আলম, মাস্টার দীপক চন্দ্র পাল, মো. কামাল উদ্দিন চৌধুরী, আফরোজা সিদ্দিকা ও শ্রমিক নেতা মো. সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












