আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বুধবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণ করা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ অথবা ০২২২৩৩৮৩৩৯৭ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

পূর্ববর্তী নিবন্ধকাতারের সাবেক আমিরের ইন্তেকালে আইআইইউসি পরিবারের শোক
পরবর্তী নিবন্ধঅধ্যাপক বটু কৃষ্ণ ধর