গাছবাড়ীয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বটু কৃষ্ণ ধর (৮৫) গত ৯ জুলাই সকালে গোসাইলডাঙ্গাস্থ বাসায় বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। তিনি ৩ কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন দুপুরে গোসাইলডাঙ্গা মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘ ২৪ বছর বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ বরুমতি মহাশ্মশান উন্নয়ন কমিটি, বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদ, উত্তর হাশিমপুর ধরপাড়া সার্বজনীন হরিমন্দির কমিটি, গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












