মমতা’র বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে মমতা। এরই প্রেক্ষিতে মমতা স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে নগর মাতৃসদনে কমিউনিটি পর্যায়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কাউন্সেলিং সভা ও পুষ্টি প্যাকেট বিতরণ কার্যক্রম মঙ্গলবার নগরীর হালিশহর নয়াবাজারস্থ মমতা নগর মাতৃসদনে অনুষ্ঠিত হয়।

মমতা’র এডভাইজার মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মমতার কনসালটেন্ট (হেলথ সার্ভিস) স্বপ্না তালুকদার, সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, ইউপিএইচসিএসডিপিএর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল করিম, নগর মাতৃসদনের কনসালটেন্ট (গাইনি ও অবস্‌) ডা. আদৃতা দেব এবং এসআরএইচআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাজমুন নাহার হামিদ।

অনুষ্ঠানে বক্তারা জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব, গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে সুষম পুষ্টি গ্রহণ, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মাতৃদুগ্ধ শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির প্রধান উৎস এবং এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে এএনসি ও পিএনসি সেবা গ্রহণকারী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মধ্যে পুষ্টি প্যাকেট বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবা সম্প্রসারণে মমতা স্বাস্থ্য কর্মসূচির সবার্ধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ ১৭ ও ১৮ আগস্ট
পরবর্তী নিবন্ধচবিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা