প্রসবকালীন ও প্রসব–পরবর্তী জটিলতা, বিশেষ করে ‘Peripatuum Disseminated Intravascular Coagulation (DIC) Ges Multi Organ Dysfunction এর মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরতে পার্কভিউ হাসপাতালের উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনোকোলজি, অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, রোগীর সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন হাসপাতলের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।
প্যানেল অব এঙপার্টস ছিলেন চমেক ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, একই বিভাগের অধ্যাপক প্রফেসর ডা.শোয়েলা শাহনাজ এবং প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা.আফরোজা চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তার।এছাড়াও বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হাসপাতলের ডা. জামাল উদ্দিন তানিন, চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।
উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ডা. রফিকুল হাসান, অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, ডা. সাইমা আলম প্রমুখ।
সভাপতির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। পার্কভিউ হাসপাতাল চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর মার্কেটিং টিম। প্রেস বিজ্ঞপ্তি।









